ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সচিব ছাড়া ইসির কেউ গণমাধ্যমে কথা বলবেন না

ঢাকা: সচিবকে মুখপাত্র করে অফিস আদেশ জারি করল নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৫ নভেম্বর) এ সংক্রান্ত আদেশটি জারি করেছেন ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম।

অফিস আদেশে বলা হয়েছে, নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা, ২০১০ এর বিধি ১১ (৩) এর আলোকে কমিশনের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের প্রতিনিধিদের ব্রিফ করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে কমিশন মনোনীত করেছে।

বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে সচিব, নির্বাচন কমিশন সচিবালয় গণমাধ্যমকে ব্রিফিং দেভেন এবং তিনি কমিশনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সব মন্ত্রণালয় বা বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এমন অফিস জারি করেছিল ইসি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নভেম্বরের প্রথমার্ধেই ঘোষণা করতে চায় সংস্থাটি। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা পরিকল্পনা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সচিব ছাড়া ইসির কেউ গণমাধ্যমে কথা বলবেন না

আপডেট সময় ০৬:৫৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩