ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

টাঙ্গাইল: বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গণপরিবহন চলছে না।

শুক্রবার (৪ নভেম্বর) রাতে ঢাকায় চারটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর থেকেই এ মহাসড়কে গণপরিবহন চলাচল কমতে শুরু করে।

রোববার (৫ নভেম্বর) সকাল থেকেই মহাসড়কটি গণপরিবহন শূন্য হয়ে পড়ে। তবে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা, পিকাআপ ও ব্যক্তিগত যান চলাচল করতে দেখা গেছে।

এদিকে সড়কে গণপরিবহন বন্ধ থাকলেও রেলস্টেশনে যাত্রীদের বাড়তি কোনো চাপ লক্ষ্য করা যায়নি। বাসস্ট্যান্ডগুলোতেও তেমন কোনো যাত্রী নেই।

সংশ্লিষ্টরা বলছেন, জরুরি প্রয়োজন ছাড়া কেউ গন্তব্যে যাচ্ছেন না। তাই যাত্রীর সংখ্যা তুলনামূলক অনেক কম। তবে মূল শহরের মধ্যে বিভিন্ন ধরনের যানবাহন চলছে।

এদিকে মহাসড়কসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গত অবরোধের মতো পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ি ও জোরালো টহল না থাকলেও কোথাও বিএনপির কর্মী সমর্থকদের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ফাঁকা

আপডেট সময় ০৩:৫৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩