ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চান্দিনায় আ’লীগ সভাপতি মুনতাকিম আশরাফ সমর্থকদের শোডাউন

কুমিল্লার চান্দিনা পৌর এলাকায় ব্যাপক শোডাউন করে কুমিল্লা -৭ (চান্দিনা) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মুনতাকিম আশরাফ টিটু সিআইপি’র সমর্থক নেতাকর্মীরা।

শনিবার (৪ নভেম্বর) বিকাল ৪ টায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালেহ্ মাহমুদ ভূইয়া লেনিন এর নেতৃত্বে
পৌর এলাকার হারং গ্রাম থেকে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে ওই শো-ডাউন শুরু করে। নেতাকর্মীরা এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ফেস্টুন প্রদর্শন করেন। মোটরসাইকেল শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান সড়কসহ পৌরসভার নয়টি ওয়ার্ড প্রদক্ষিণ করে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক জাকির হোসেন লিটন, পৌর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক এবং ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ মোজাম্মেল হক, মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আবু তাহের, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজী ইয়াসিন আহমেদ অভি, ছাত্রলীগ নেতা জয় দত্ত প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চান্দিনায় আ’লীগ সভাপতি মুনতাকিম আশরাফ সমর্থকদের শোডাউন

আপডেট সময় ১২:২১:৪০ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩