ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বেতন বাড়ানোর দাবিতে সাতদিনের আন্দোলন শেষে কর্মস্থলে ফিরেছেন পোশাকশ্রমিকরা।

রোববার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে দেখা গেছে, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া, ছয়তলা, নরসিংহপুর এলাকায় সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ছাড়া এ সড়কের দুপাশে থাকা কারখানাগুলোতে কাজ করছেন শ্রমিকরা। সড়কে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন।

শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি বলেন, আশুলিয়া ও সাভারে সকাল থেকে সব কারখানায় কাজ চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজ করছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা

আপডেট সময় ১১:৩৪:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩