ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সুপারফাইভ তথা পাঁচ শীর্ষ নেতার নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে তিন সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে এসএম জিলানীকে, যিনি সবশেষ কমিটিতে ১নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সিনিয়র সহসভাপতি করা হয়েছে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে, যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন।

৫ সদস্যবিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসানকে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি করা হয়েছে শফিউদ্দিন সেন্টুকে। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। আর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন।

এর আগে গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি করা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সাধারণ সম্পাদক করা হয়েছিল আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ৫ মাসের মাথায় নতুন কমিটি ঘোষণার করা হলো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি ঘোষণা

আপডেট সময় ০৮:১২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২