ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ গণপূর্তের প্রকৌশলী সুলতানার বিরুদ্ধে মসজিদ নির্মাণে অনিয়মের বিস্ফোরক অভিযোগ জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা বাংলাদেশের সাগরে তেল-গ্যাস অনুসন্ধান দরপত্রে আগ্রহ ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর

শাস্তি এদের পেতেই হবে: শেখ হাসিনা

ঢাকা: ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, পুলিশ হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, সাংবাদিকদের ওপর হামলা করে তাদের আহত করেছে, পুলিশকে হত্যা করেছে, তাদের ওপর আক্রমণ করেছে, শাস্তি এদের পেতেই হবে।

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসী কার্যক্রম, এটা খুবই দুঃখজনক।

সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের নির্যাতন খুবই ন্যক্কারজনক ঘটনা।

আওয়ামী লীগ সভাপতি বলেন, অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও—এটাই বিএনপি-জামায়াতের চরিত্র; হত্যা গুম খুন এটাই তাদের অভ্যাস।

আন্তর্জাতিক মহলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে যারা আছেন—সামান্য ঘটনা হলেও বড় বড় বিবৃতি দেন; তারা এখন কোথায়? তাদের তো এখন আমরা দেখি না, সুশীল বাবুরা এখন কোথায়?

এসময় সাংবাদিক কল্যাণ ট্রাস্টে ১০ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মিডিয়া মালিকদেরও এই কল্যাণ ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান সরকারপ্রধান।

ওয়েজবোর্ড বাস্তবায়ন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি চলছে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে ওয়েজবোর্ড বাস্তবায়নের দায়িত্ব মালিকদের।

টেলিভিশন সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের প্রকৌশলী শম্ভু রাম পালের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ

শাস্তি এদের পেতেই হবে: শেখ হাসিনা

আপডেট সময় ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩