ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

কিশোরগঞ্জে সংঘর্ষ : বিএনপির ১৯০০ নেতাকর্মীর নামে মামলা

কিশোরগঞ্জ: কুলিয়ারচর উপজেলায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়েছে। এসব মামলায় জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমসহ বিএনপির প্রায় ১৯০০ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (১ নভেম্বর) তিনি জানান, কুলিয়ারচর থানার পরিদর্শক তারেক পারভেজ বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ ১৫০০ থেকে ১৬০০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন। এ ছাড়ও পুলিশ পরিদর্শক নূরে আলম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

ওসি বলেন, এসব মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বিএনপির অবরোধ কর্মসূচির সময় কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ ঘটনায় ছাত্রদল ও কৃষকদলের দুই নেতা নিহত হন। এ ছাড়াও ১৫ পুলিশসহ অন্তত শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

কিশোরগঞ্জে সংঘর্ষ : বিএনপির ১৯০০ নেতাকর্মীর নামে মামলা

আপডেট সময় ১১:৫২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩