ঢাকা ১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬ তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল

জীবিত ভোটারকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দিলে মিলবে শাস্তি

ঢাকা: গাফিলতির কারণে জীবিত কোনো ভোটারকে মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সকল জেলা ও উপজেলা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ে নির্দেশনাটি সম্প্রতি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, জীবিত থাকা সত্ত্বেও মৃত হিসেবে ভোটার তালিকা হতে কিছু ভোটারের নাম কর্তনের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। তালিকায় বর্ণিত ভোটারদের নাম কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ ও ওই কাজের সঙ্গে সম্পৃক্ত কারো গাফিলতি ছিল কিনা, তা তদন্তপূর্বক চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশনা দিয়েছেন।

এই অবস্থায় জীবিত থাকা ভোটারদের নাম ভোটার তালিকা হতে কর্তনের ক্ষেত্রে দায়ী ব্যক্তি/ব্যক্তিবর্গ চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণপূর্বক গৃহীত ব্যবস্থা সম্পর্কিত প্রতিবেদন ইসি জানাতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

এ বিষয়ে ইসির সিস্টেম ম্যানেজার মোহাম্মদ আশরাফুল হোসেন বলেন, এখন জীবিত ভোটারের স্ট্যাটাস মৃত হয়ে যাওয়ার সুযোগ কম। এছাড়া আমরা জেলা পর্যায়ে এ সংক্রান্ত ডিভাইস দিয়েছি, যেন স্ট্যাটাস ভুলে পরিবর্তন হয়ে গেলে তা সমাধান করা যায়। সংশ্লিষ্ট ব্যক্তি আঙ্গুলের ছাপ দিলে তিনি যে জীবিত ভোটার, তা মিনিটেই প্রমাণিত হয়।

তিনি বলেন, অনেক সময় ভুলে স্ট্যাটাস পরিবর্তন হয়ে যায়। এটা যেন না হয়, সেজন্য নির্দেশনা রয়েছে। তবে এখন আর এমন ঘটনা তেমন ঘটছে না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযানের মুখে সহযোগীর কাছে পিস্তল রেখে পালালেন রায়হান, গ্রেপ্তার ৬

জীবিত ভোটারকে মৃত দেখিয়ে তালিকা থেকে বাদ দিলে মিলবে শাস্তি

আপডেট সময় ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩