ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত হলিস্টিক গ্রুপের দুই শত কোটি টাকার প্রতারণা পবিপ্রবিতে গ্রেটার রাজশাহী স্টুডেন্ট অ্যালায়েন্সের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা গাজী নজরুল ইসলামকে বাদ দিয়েই সংসদীয় কমিটি গঠন রেলওয়ের প্রকৌশলী শাহ আলমের কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মঠবাড়িয়ায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে দুটি  বিস্ফোরক ও হত্যা মামলার আসামী আল মামুন  অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম অটোরিকশায় বছরে ৪ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি : স্বরাষ্ট্রমন্ত্রী ‘নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার প্রস্তাব ট্রাম্পের বাসা থেকে অফিসের কাজ সামলাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী, শিগগির ফিরবেন কর্মস্থলে

শ্রমিক আন্দোলন: পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ

ঢাকা: পোশাকশ্রমিকদের ওপর হামলা ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকরা রাজধানীর পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ করেছেন। সড়কে আন্দোলন ও বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৮টার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনের প্রধান সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা। সেখান থেকে তারা প্রথমে একটি মিছিল নিয়ে মিরপুর-১২ নম্বর বাসস্ট্যান্ডের দিকে যান। সেখান থেকে আগের জায়গায় ফিরে এসে সকাল সাড়ে ৯টার পর একটি মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে যান। বর্তমানে তারা পূরবী সিনেমা হলের সামনে অবস্থান করছেন।

পোশাকশ্রমিক সুমাইয়া আক্তার বলেন, গত মঙ্গলবার সকালে ঘটনার সূত্রপাত হয় পল্লবীতে ইপিলিয়ন নিটওয়্যারস লিমিটেডের একটি কারখানার কর্মীদের আটকে রাখাকে কেন্দ্র করে। অন্য কারখানার শ্রমিকদের আন্দোলনে ইপিলিয়নের কর্মীরা যুক্ত হতে পারেন, এমন আশঙ্কা থেকে তাদের বের হতে দেওয়া হচ্ছিল না। কারখানাটির আশপাশের এলাকায় লাঠিসোঁটা নিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের অনুসারীরা শ্রমিকদের ভয় দেখাচ্ছিলেন। এ নিয়ে ইপিলিয়নের কর্মীদের সঙ্গে তাদের প্রথমে বাগবিতণ্ডা হয়। এর জেরে পোশাককর্মীদের ওপর তারা হামলা করেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমাদের টিম দায়িত্বরত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিষ মেশানো ভাত খেয়ে কাতরাচ্ছিলেন স্বামী, স্ত্রী এনে দিলেন বিষাক্ত শরবত

শ্রমিক আন্দোলন: পল্লবীতে চতুর্থ দিনের মতো সড়ক অবরোধ

আপডেট সময় ১১:৪৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩