স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সমানে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
তাহিরপুর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে স্বীকৃতি পেয়ে পুরস্কৃত হয়েছেন গ্রামীণ যুব নারী উন্নয়ন সমাজকল্যাণ সংস্থার সভাপতি ভাঠির কন্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক জাকিয়া সুলতানা মনি।এছাড়াও প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বুধবার (১নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়, রেলিটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভা শেষে আনুষ্ঠানিকভাবে সফল যুব সংগঠক হিসেবে জাকিয়া সুলতানা মনির হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমার সভাপতিত্বে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্নদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, তাহিরপুর সোনালী ব্যাংক ব্যবস্থাপক নিকিলেশ তালুকদার,গ্রামীণ যুব নারী উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জাকিয়া সুলতানা মনি, যুব সংগঠক রজব আলী, মৌসুমি আক্তার প্রমুখ।
তাহিরপুর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন ২০৪১ সালে দেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই অগ্রযাত্রায় কান্ডারী হবে দেশের যুব সমাজ।তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুব সমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন।সরকার যুবদের কর্মসংস্থানের জন্য যুগোপযোগী প্রশিক্ষণ, ঋণ প্রধান সহ কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে।
সম্মাননা পেয়ে নারী উন্নয়ন সমাজ কল্যান সংস্থার সভাপতি জাকিয়া সুলতানা মনি সৃষ্টি কর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,এই সম্মাননা শুধু আমার নয়, সমাজ কল্যান সংস্থার সকলের।এমন পুরস্কার অর্জনে আমরা সত্যি আনন্দিত।আমি উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সকলকে ধন্যবাদ জানাই এবং অনুরোধ করি আপনাদের এই সম্মাননা অনুষ্ঠানটি প্রতি বছর দেশের নারীদের সম্মানিত করে তাদের পথ চলাকে আরও গতিশীল করে। এই পুরস্কার আমাকে আরো বেশি অনুপ্রেরণা ও উৎসাহ যোগাবে।
রোকন উদ্দিন, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 
























