ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা! নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজশাহীতে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে কনসার্ট  আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড বর্ণাঢ্য আয়োজনে অংকনশালা ও শিল্পচর্চা কেন্দ্রের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাভারে বিচ্ছিন্ন সংঘর্ষ-ভাঙচুরে অবরোধের প্রথম দিন পার

সাভারে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ ও কয়েকটি ভাঙচুরের ঘটনার মধ্য দিয়ে বিএনপি জামাত ইসলামসহ সমমনা দল গুলোর তিন দিনের অবরোধের প্রথম দিন পার হলো। এ কর্মসূচির প্রথম দিনে কোনো হতাহত হয়নি।

শনিবার (২৮ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর সমাবেশ ঘিরে রাজধানীতে দিনভর উত্তাপ, সংঘর্ষ ও প্রাণহানির মধ্যে তিন দিনের অবরোধের ডাক দেয় বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। তিন দিনের অবরোধের প্রথম দিনের এ কর্মসূচিতে সাভারে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্ন-ভাঙচুর, গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটে।

সাভারে বাইরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ, পিকেটিং ও যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। রেলপথ ও মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে কোনো কোনো জায়গায়। পিকেটারদের রুখে দিতে অন্যান্যবারের মতোই রাজধানীসহ সারাদেশে তৎপর ছিল আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিশেষ করে রাজধানীতে কঠোর অবস্থানে ছিল পুলিশ।

তিন বছর আট মাস পর সপ্তাহের পর বিএনপি-জামায়াতের অবরোধে সাভারের বেশিরভাগ সড়কে যাত্রীবাহী বাস চলাচল তেমন চোখে পড়েনি। রাস্তায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা ও জনচলাচলও ছিল কম। দেখা মেলেনি চিরচেনা যানজটের।

কয়েকজন বাস ড্রাইভার এর সাথে কথা বলে জানা যায়, অবরোধের ফলে যাত্রী কম থাকার কারণে তাদেরকেও লস গুনতে হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোয় ছিল পুলিশ প্রহরা। লাঠিসোটা হাতে জায়গায় জায়গায় ছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের সরব উপস্থিতি। চলেছে বিজিবির টহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ বিএনপি দোয়া ও মিলাদ

সাভারে বিচ্ছিন্ন সংঘর্ষ-ভাঙচুরে অবরোধের প্রথম দিন পার

আপডেট সময় ০৭:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩