ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল ধানমণ্ডি ৩২ নম্বরসহ রাজধানীতে নিরাপত্তা জোরদার নাহিদকে ইনবক্স চেক করতে বললেন মেঘনা আলম, রহস্যটা কী? খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আজ দেশজুড়ে বিএনপির দোয়া ও মিলাদ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৯৩ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী মাটি খুঁড়তেই বেরিয়ে এল সোনার ভাণ্ডার, মূল্য ১২০ কোটি টাকা সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত ২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

ঢাকা: ফের ২৩ হাজার টাকা সর্বনিম্ন মজুরির দাবিতে সড়কে নেমেছেন কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ ও ভাঙচুর করেছেন।

আন্দোলনকারীরা বলছেন, আমাদের শ্রমিকদের ওপর হামলা করার পরে আমরা রাস্তায় নেমেছি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার পর থেকে রাজধানীর মিরপুর ১২ নম্বর পূরবী সিনেমা হলের সামনে রাস্তা অবরোধ করে রাখেন ইপিলিয়ন গার্মেন্টসের শ্রমিকরা।

ইপিলিয়ন গার্মেন্টসের আন্দোলনরত শ্রমিক মো. সোহাগ বলেন, আমরা আজকে প্রথমে রাস্তায় নামিনি। প্রতিদিনের মতোই কর্মস্থলে যাই। কিন্তু বহিরাগত লোকজন এসে আমাদের হুমকি দেন ও মারধর করেন। এরপরে আমরা রাস্তায় নামি। এ সময় রাস্তায় নামলে আচমকা বহিরাগতরা আমাদের ওপরে হামলা চালান। এতে প্রায় ৫০-৬০ জন শ্রমিক আহত হয়েছেন।

আন্দোলনরত একাধিক শ্রমিকরা বলেন, বেতন না বাড়ালে আমরা কি খেয়ে বাঁচবো। বাজারে যদি দ্রব্যমূল্য হাতের নাগালে থাকতো তাহলে আমাদের বেতন বাড়নের দরকার ছিল না।

নাম প্রকাশ না করার শর্তে পল্লবী থানার এক উপ-পরিদর্শক (এসআই) বলেন, দফায় দফায় সংঘর্ষ হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছেন। বিস্তারিত পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে ওসির কঠোর হুঁশিয়ারি, থানায় স্থাপন অভিযোগ বাক্স

মজুরি বৃদ্ধির দাবিতে মিরপুরে ফের শ্রমিকদের সড়ক অবরোধ-ভাঙচুর

আপডেট সময় ০২:৫৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩