ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান

কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ নেতা নিহত, দাবি বিএনপির

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে শেফায়েত উল্লাহ (২০) নামে ছাত্রদলের এক নেতা ও বিল্লাল হোসেন (৩০) নামে এক কৃষকদলের নেতা নিহত হয়েছেন বলে দাবি করেছে বিএনপি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ছয়সূতি এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পাঠানো এক বার্তায় দাবি করা হয়,
বিএনপির ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে কুলিয়ারচরের ছয়সূতি বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- কুলিয়ারচরের ছয়সূতি ইউনিয়নের বড় ছয়সূতি গ্রামের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) এবং ছয়সূতি ইউনিয়ন কৃষকদলের সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

এছাড়া আহত এবং গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক নেতাকর্মী। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি সভাপতি শরিফুল আলম।

তবে এ বিষয়ে জানতে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখের মোবাইল ফোনে কল করেও পাওয়া যায়নি। এছাড়া কুলিয়ারচরের কোনো পুলিশ কর্মকর্তাও ফোনে সাড়া দেননি।

ঢাকায় গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে’ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পুলিশের গুলিতে ২ নেতা নিহত, দাবি বিএনপির

আপডেট সময় ০২:৪৬:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩