ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী  পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা

গাজীপুরে আজও সড়কে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: গাজীপুরের বিভিন্ন এলাকায় বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও ভাঙচুর করছেন শ্রমিকেরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন এলাকায় সড়ক-মহাসড়কে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পোশাক কারখানার শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চলছে। এরই ধারাবাহিকতায় থেকে শত শত শ্রমিক গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। ভোগড়া বাইপাস এলাকায়ও বিক্ষোভ করেন তারা।
একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বিভিন্ন এলাকায় খোলা থাকায় ছোট ছোট কারখানায় তারা ভাঙচুর করছে। বিভিন্ন পোশাক কারখানায় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে চলা যানবাহন লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। এতে সাধারণ মানুষও আতঙ্কে রয়েছে।

বিএনপির ও জামাতের একটানা তিন দিনের ডাকা অবরোধের ফলে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল নেই বললেই চলে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, বিএনপি- জামায়াতের অবরোধের ফলে সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন কম রয়েছে। এদিকে মৌচাক ও তেলিরচালায় এলাকায় শ্রমিকরা বিক্ষোভ করছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু সিদ্দিক জানান, শ্রমিকরা চন্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস এলাকায় বিক্ষোভ মিছিল করছে। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেমন যানবাহন নেই। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে সোমবার রাত ৮টার দিকে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানাধীন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এছাড়াও প্রায় একই সময় গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়াগড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কাউন্টারে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়ামের জরুরি সভা অনুষ্ঠিত

গাজীপুরে আজও সড়কে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ০১:৪৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩