ঢাকা ০৬:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠেয় জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

জানা গেছে, আগামী ২ ও ৩ নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুদিনের আবাসিক এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল।

এর আগেও পূজার কারণে পেছানো হয়েছিল কর্মসূচিটি। এবার পেছাল বিএনপির দেওয়া অবরোধ কর্মসূচির কারণে।
এ বিষয়ে ইটিআই মহাপরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, অনিবার্য কারণে ২ ও ৩ নভেম্বরের প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরে কবে তা অনুষ্ঠিত হবে, সে দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।

কর্মকর্তারা বলছেন, সারাদেশে সড়ক, নৌ ও রেলপথে ১ থেকে ৩ নভেম্বর অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঢাকায় এসে প্রশিক্ষণ নিলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে। মূলত এ কারণেই প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুধু ডিসি-এসপিদের প্রশিক্ষণ নয়, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের চলমান প্রশিক্ষণ কর্মসূচিও স্থগিত করা হয়েছে।

গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারদের প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপে অবশিষ্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

ডিসি-এসপিদের নির্বাচনী প্রশিক্ষণ স্থগিত

আপডেট সময় ০৮:৪০:০০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩