ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

সৈয়দপুরে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, আলু ৭০

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সরকার নির্ধারিত দামের চেয়ে আলু ৩০ থেকে ৩৫ ও পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি আলু ৭০ ও পেঁয়াজের দাম ১৩০ টাকা।

ক্রেতাদের অভিযোগ, বাজার তদারকির অভাবেই এভাবে বেশি দাম নেওয়ার সুযোগ পাচ্ছে ফড়িয়া ও খুচরা বিক্রেতারা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয় আলু পাইকারি সর্বোচ্চ ২৭, খুচরা ৩৬, পেঁয়াজ পাইকারি ৫৪, খুচরা ৬৫ টাকা বিক্রির দাম নির্ধারণ করে দেয়। সরকার নির্ধারিত দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে কিনা তা তদারকির জন্য জেলা ও উপজেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়। কিন্তু সরকার নির্ধারিত সেই দামে আলু ও পেঁয়াজ বিক্রি হচ্ছে না।

সরেজমিন শহরের আখতার হোসেন বাদল আধুনিক পৌর সবজি বাজার ও রেলওয়ে গেট বাজারে গিয়ে দেখা গেছে, দেশি আলুর কেজি ৭০, শীল বিলাতি (স্থানীয় নাম) ৭৫, স্টিক (লাল) ও কার্ডিনাল জাতের আলু ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ ১৩০ টাকা কেজি ও হাইব্রিড ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রিক্তা পারভীন নামে এক ক্রেতা বলেন, মাত্র তিন দিন আগেই প্রতি কেজি দেশি পেঁয়াজ কিনেছি ৮০ টাকায়। আর আজ সেই পেঁয়াজ কিনতে হলো ১৩০ টাকায়। তিনি অভিযোগ করেন, বাজার মনিটরিংয়ের অভাবেই এভাবে দাম বেশি নেওয়ার সুযোগ পাচ্ছে খুচরা বিক্রেতারা।

গেট বাজারের খুচরা সবজি বিক্রেতা আরমান হোসেন বলেন, আমরা সরকার নির্ধারিত পাইকারি দামে কিনতে পারছি না। তাই যে দামে কিনেছি তার থেকে ৫ টাকা লাভে বিক্রি করছি।

এ প্রসঙ্গে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান বলেন, খুব শিগগিরই বাজার তদারকি করা হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

সৈয়দপুরে পেঁয়াজের কেজি ১৩০ টাকা, আলু ৭০

আপডেট সময় ০৮:০২:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩