ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা বিআইডব্লিউটিএর প্রধান প্রকৌশলী ফরহাদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সোনাইমুড়ী সাব-রেজিস্ট্রার সিরাজুল হকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ গোয়াইনঘাটে এলজিইডির ডিজাইন টিমের সড়ক প্রকল্প পরিদর্শন উৎসবমুখর পরিবেশে শাহ্ আলী গার্লস স্কুল শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত ময়মনসিংহ খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ এনামুল হকের বিদায় সংবর্ধনা পৌরসভা কার্যালয়ে ঢুকে চাঁদা দাবি, হত্যার হুমকি; গ্রেপ্তার ১ পার্বতীপুরে মোস্তফাপুর ইউনিয়ন ভবন পূর্বের স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পাথরঘাটায় গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ, দুই লাখ টাকা দাবির মামলা বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৭

সাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার

চট্টগ্রাম: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহার করেছে বাদী রনি আক্তার তানিয়া।

চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে শহীদুল্লাহ’র মৃত্যু হলে গত ১৬ অক্টোবর চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাজী শরীফুল ইসলামের আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছিলেন বাদী।

চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত বিষয়টি আমলে নিয়ে সোমবার (৩০ অক্টোবর) মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন।
চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, বাদি গত ১৬ অক্টোবর আদালতে উপস্থিত হয়ে মামলাটি প্রত্যাহারের আবেদন জানিয়ে ছিলেন।

তিনি আদালতকে মামলাটি চালাতে ইচ্ছুক না বলে জানান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সোমবার (৩০ অক্টোবর) মামলার বিষয়ে আদেশের তারিখ ধার্য করেন। পরে আজ মামলাটি প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন আদালত।
এর আগে বাদী রনি আক্তার তানিয়ার করা মামলায় গত ৩ অক্টোবর চান্দগাঁও থানা পুলিশ দুদকের সাবেক কর্মকর্তা শহীদুল্লাহকে গ্রেফতার করেছিল। পরে পুলিশ হেফাজতে মৃত্যু হলে এ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়।

আদালাত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ২০১৮ সালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক (ডিডি) পদ থেকে অবসর নেন। তিনি নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় বসবাস করতেন। সেখানে জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তার বিরোধের জেরে গত ২৯ আগস্ট ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ ও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারের বিরুদ্ধে আদালতে মামলা করেন রনি আক্তার তানিয়া নামে এক ব্যক্তি। তবে শহীদুল্লাহর পরিবারের দাবি, রনি আক্তার তানিয়া নামের কেউ তাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন না। তাদের দাবি, হয়রানি করতেই প্রতিপক্ষের লোকজন বাদীকে দিয়ে মিথ্যা মামলাটি করিয়েছিলেন। আদালত মামলার শুনানি শেষে ওই দিনই অপরাধ আমলে নিয়ে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে সমন জারি করেন। ওই সমন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশীদ গায়েব করে ফেলেন। ফলে আসামিরা আদালতে হাজির হওয়ার কোনো সমন পাননি। এরপর মামলার পরবর্তী তারিখ দেন আদালত। ওই তারিখে মামলার বাদী হাজির না হওয়ায় তার আইনজীবী সময়ের আবেদন করেন। কিন্তু ওইদিনই আদালত দুই আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে দেন। এরপর গত ৩ অক্টোবর রাতে শহীদুল্লাহকে বাসা থেকে আদালতের ওয়ারেন্ট দেখিয়ে গ্রেফতার করে নগরের চান্দগাঁও থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ বিআরটিএর মাহবুবুর রহমানের সিন্ডিকেটে জিম্মি গ্রাহকরা

সাবেক দুদক কর্মকর্তার বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার

আপডেট সময় ০৬:৫৩:০২ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩