ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই হারুনের বিরুদ্ধে দুই মামলায় চার্জশিট দিয়েছে দুদক বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না কুমিল্লায় কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদমন্ত্রীর মায়ের জানাজা অনুষ্ঠিত বরগুনার তালতলীতে নদীর তীরে ভেসে এলো বিশাল আকারে মৃত তিমি বড়লেখায় মিথ্যা মামলার অভিযোগে সোনাহর আলীর সংবাদ সম্মেলন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটিতে প্রকৌশলী আতিকুল ইসলাম বেরোবির বিজয়-২৪ হলে আধুনিকায়িত রিডিং রুম ও মসজিদ উদ্বোধন বিএনপি’র কান্ডারী ছাত্রনেতা তপন মাহমুদকে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় মোহাম্মদপুরবাসী নওগাঁয় বিজিবির পৃথক অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ও মদ জব্দ

সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে: কৃষিমন্ত্রী

ঢাকা: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, সংলাপের বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই আমাদের এই সমস্যা সমাধান করতে হবে।

সোমবার (৩০ অক্টোবর) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৮ অক্টোবর বিএনপি সমাবেশ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। যদি এরপর আবার এমন করে তবে কঠোরভাবে মোকাবিলা করা হবে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে ভিত্তি, ইচ্ছা করলে আওয়ামী লীগের মতো সরকারকে ও সংগঠনকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

তিনি বলেন, আমার বাসাও প্রধান বিচারপতির বাসার কাছে। সেখান থেকে সব দেখেছি। আমার বাসার স্টাফরাও বলেছেন, এটি প্রধান বিচারপতির বাসা। ওরা (বিএনপি কর্মীরা) বলছে এটাই আগে ভাঙতে হবে, বিচার করে-করে আমাদের লোকজনদের ফাঁসি দিয়েছেন বিচারপতিরা। তারা সুপরিকল্পিতভাবে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালিয়েছে। পৃথিবীর কোথাও পুলিশের ওপর আক্রমণ বা পুলিশের গাড়ি পোড়ানো হয় না।

দেশের রাজনীতি আবার পুরোনো চেহারায় ফিরছে। মাত্র দুই মাস পরে নির্বাচন। এভাবেই কি চলতে থাকবে, এর সমাধান তো রাজনীতিবিদদের হাতেই রয়েছে। আলোচনার মাধ্যমে কি এর সমাধান করা যায় না? এমন প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক সমস্যার সমাধান আলোচনার মাধ্যমেই হয়েছে। সংলাপের বিকল্প নেই। সংলাপের মাধ্যমেই আমাদের এই সমস্যা সমাধান করতে হবে।

মন্ত্রী বলেন, তারা যদি বলে যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এ সরকার থাকলে নির্বাচনে যাবে না, এই নির্বাচন কমিশনের আওতায় তারা নির্বাচন করবে না- এই দুটি কথা তারা এমনভাবে বলেছে, এখানে আলোচনা করে কি হবে? সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন করার সুযোগ তো এই মুহূর্তে নেই। কাজেই সেটা তো হবে না। নির্বাচন কমিশন তো আলাপ আলোচনার মাধ্যমেই করা হয়েছে। সেই নির্বাচন কমিশন না থাকলে নির্বাচন হবে কীভাবে?

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ২৯ জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন করে কার্যকর করতে হবে, সংসদ বসতে হবে। এই বেসিক ইস্যুগুলো তারা যদি মেনে নিত তখন আমরা অবশ্যই তাদের সঙ্গে বসে কীভাবে নির্বাচনকে সুন্দর করা যায়, সেই আলোচনা করতে পারি।

কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হবে, পালানোর জায়গা পাবে না- প্রতিদিন এই কথা বললে কি সংলাপ হবে-এমন প্রশ্ন রেখে মন্ত্রী বলেন, সেই সংলাপ তো ফলপ্রসূ হবে না। আমরা সংলাপের বিরুদ্ধে না কিন্তু দরজা বন্ধ করে দিয়ে তো সংলাপ করা যাবে না। ।

বিএনপির অবরোধ কর্মসূচির বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, তারা তিন দিনের অবরোধ দিয়েছে- এই পরিস্থিতিতে আমরা রাজনৈতিকভাবে এটা মোকাবিলার চেষ্টা করছি। আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের যে ভিত্তি, ইচ্ছা করলে আওয়ামী লীগের মতো সরকার বা আওয়ামী লীগের মতো সংগঠনকে ক্ষমতা থেকে সরানো যাবে না।

তিনি বলেন, আমি মনে করি বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। তারা নির্বাচনে আসবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গৃহবধূর কাছে ঘুষ চেয়ে ‘বড় মাশুল’ গুনলেন এসআই

সংলাপের মাধ্যমেই সমস্যা সমাধান করতে হবে: কৃষিমন্ত্রী

আপডেট সময় ০৬:২৭:২৮ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩