ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা সাত পথে ‘বিকশিত ভারত’ গড়ার রূপরেখা দিলেন মোদি সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে সাংবাদিক ইউনিয়নের সভা অতিরিক্ত ফোন ব্যবহারে হাসপাতালে অভিনেত্রী শাকিলা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দেওয়া শুরু : শিক্ষামন্ত্রী ফ্যামিলিকার্ডের বাইরে নিত্য পণ্য বিক্রির নতুন উদ্যোগ নিচ্ছে টিসিবি কুমিল্লার ডালপা বিল যেন বর্ষার এক টুকরো হাওর, প্রকৃতির টানে ছুটছেন দর্শনার্থীরা বিএনপি প্রতিশ্রুতি রাখে : স্বরাষ্ট্রমন্ত্রী রাস্তা বন্ধ করে এনসিপির সমাবেশ, ক্ষেপে গেলেন পথচারী হরমুজ প্রণালি নিয়ে বড় ঘোষণা দিলেন ট্রাম্প

শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর জেলার শিবচরে দুই ওষুধের দোকানে অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে ১ টার দিকে পৌর বাজারের ৭১ চত্বরে দুটি দোকানে অভিযান চালায় মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস।

ভোক্তা অধিকার সুত্রে জানা গেছে ৭১ সড়কের সাইয়েদা ফার্মেসী ও মাদবর ফার্মেসীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এসময় অতিরিক্ত দামে স্যালাইন বিক্রি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় দুই প্রতিষ্ঠানে জরিমানা করা হয়। এসময় সাইয়েদা ফার্মেসীর মালিককে ২০ হাজার এবং মাদবর ফার্মেসীর মালিককে ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদৌস।

মাদারীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,’অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। পরে সকল ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করে দেয়া হয়।’

এসময় শিবচর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৪ দিন পর খুলল শাহজালাল মাজারের দানবাক্স, চলছে টাকা গণনা

শিবচরে দুই ওষুধের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৩:৪৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩