ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

জেলে থাকা বিএনপি নেতার নামেও মোটরসাইকেল পোড়ানোর মামলা!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পোড়ানোর মামলায় মো. মনিরকে (৩৮) নামে জেলে থাকা এক বিএনপি কর্মীকেও অভিযুক্ত করা হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) রূপগঞ্জ থানায় মামলাটি করেন আবু বক্কর নামে এক ছাত্রলীগ নেতা।

মামলার ৪২ নম্বর আসামি করা হয় মো. মনিরকে।

মামলার বাদী ছাত্রলীগ নেতা আবু বক্কর মামলার এজাহারে দাবি করেন, গত শনিবার (২৮ অক্টোবর) রাতে মনিরসহ অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা করে আবু বক্করের মোটরসাইকেল পুড়িয়ে দেন।

এদিকে গত ২৭ অক্টোবর মনিরকে আটক করে পুলিশ। পরে ঢাকার ওয়ারী থানার ২০২২ সালের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

বর্তমানে মনির ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন বলে জানা গেছে। কারাবন্দি থাকা অবস্থায় ২৮ অক্টোবর রাতে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে ছাত্রলীগ কর্মীর মোটরসাইকেল পোড়ানোর ঘটনার মামলায় অভিযুক্ত হন তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বিষয়টি নিশ্চিত করে জানান, ২৭ অক্টোবর গ্রেপ্তার করা হয় মনিরকে। ওয়ারী থানার মামলায় বর্তমানে তিনি ঢাকায় কারাবন্দি আছেন। কারাবন্দি থাকা অবস্থায় তিনি কীভাবে মোটরসাইকেল পোড়ালেন সেটাই আশ্চর্যের বিষয়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, একটি মামলা হয়েছে, মামলায় একজন গ্রেপ্তার আছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

জেলে থাকা বিএনপি নেতার নামেও মোটরসাইকেল পোড়ানোর মামলা!

আপডেট সময় ১০:২০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩