ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

বগুড়ায় হরতালের খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক রাহাত রূপান্তর

বগুড়ায় বিএনপি’র ডাকা হরতালের খবর সংগ্রহ ও সরাসরি প্রচার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক করতোয়ার অনলাইন রিপোর্টার রাহাতুল আলম রূপান্তর। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে বগুড়া সদরের বাঘোপাড়া খেলাঘর এলাকার সামনে এই বর্বর হামলার ঘটনা ঘটে। এই হামলায় আরও বেশ কয়েকজন সংবাদকর্মী আহত হন।

জানা গেছে, সকাল ১১টার আগ থেকেই ওই এলাকায় পুলিশ ও হরতাল সমর্থকরা মুখোমুখি অবস্থান নেয়। হরতালকারীরা পুলিশ সদস্যদের দেখে ইট, পাটকেল নিক্ষেপ করলে পুশিল পাল্টা রাবার বুলেট ছোড়ে। এমন পরিস্থিতির সংবাদ দৈনিক করতোয়ার অনলাইন নিউজ পোর্টালে সরাসরি প্রচার করছিলেন রিপোর্টার রাহাতুল আলম রূপান্তর। ওই ঘটনার লাইভ চলাকালীন ক্যামেরায় হাত দিয়ে লাইভ বন্ধ করে দেয় দুর্বৃত্তরা। এরপর কয়েকজন অতর্কিত তার ওপর হামলা চালিয়ে তাকে কিল, ঘুষি ও লাথি মারে এবং মাথায় লাঠি দিয়ে আঘাত, করে তবে হেলমেট থাকায় তিনি রক্ষা পান। এসময় তার প্রতিষ্ঠানের পরিচয়পত্র ছিনিয়ে নেওয়া হয়। পরে পরিচিত কয়েকজনের সহযোগিতায় তিনি ঘটনাস্থল থেকে নিরাপদে সরে আসেন। বর্তমানে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই বিশ্রামে আছেন।

বগুড়া সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাফতুন আহমদে খান রুবেল দাবি করেছেন, সাংবাদিক রাহাতুল আলম রূপান্তরের ওপর হামলাকারীরা বিএনপি কর্মী নন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ায় হরতালের খবর সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক রাহাত রূপান্তর

আপডেট সময় ০৮:১৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩