ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুমিল্লায় মোবাইল কোর্টে হামলার চেষ্টার অভিযোগ, যুবকের ৭ দিনের কারাদণ্ড নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ রানা গ্রেপ্তার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ আকিকার মাংস দেওয়ার কথা বলে নারীর সোনা হাতিয়ে নিলেন সম্রাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী দুই টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বেড়েছে, ১৯ আগস্ট স্বাভাবিক হওয়ার আশা খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে: আমির খসরু পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির নতুন দাবি

সহিংসতার দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা: রাজধানীতে গত শনিবারের (২৮ অক্টোবর) সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কি না, সে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, বিএনপি নেতারা মঞ্চে বসে থাকা অবস্থায় এসব সহিংসতার ঘটনা ঘটেছে।

রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অগ্নিসংযোগ, পুলিশকে পিটিয়ে হত্যা, আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ—এগুলোর দায় কি বিএনপির নেতারা এড়াতে পারেন? কেননা তারা মঞ্চে বসে থাকা অবস্থায় এ ঘটনাগুলো ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব ঘটনায় যারা ঢুকেছে সিসি ক্যামেরা দেখে তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আমার জানা মতে, শখানেক পুলিশ সদস্য আহত হয়েছেন। আওয়ামী লীগের নারী নেত্রীদের ওপরও হামলা হয়েছে।

সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বিএনপির নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা (নয়াপল্টনে) মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বারবার জিজ্ঞেস করছিলেন; মহাসমাবেশের সীমানা কতোদূর হবে, তারা জানিয়েছিলেন—নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে, সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে মডেল-অভিনেত্রী রিধিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সহিংসতার দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০২:১৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩