ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু: পল্টন থানায় মামলা

ঢাকা: রাজধানীতে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকালে ডিএমপির পল্টন থানায় মামলাটি দায়ের হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে।

তবে প্রাথমিকভাবে মামলায় কাকে বা কতজনকে আসামি করা হয়েছে জানাতে পারেননি তিনি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শনিবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ডাকে বিএনপি। তবে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেওয়ার আগে কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির কর্মীরা। এতে আমিরুল ইসলাম পারভেজ নামে ওই পুলিশ সদস্য নিহত হন। এছাড়া সাংবাদিক, পুলিশ সদস্যসহ অনেকে আহত হন।

পরে আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ছাত্রদলের এক নেতা ওই পুলিশ সদস্যকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। এর প্রমাণ রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু: পল্টন থানায় মামলা

আপডেট সময় ১১:৫০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩