ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস ৭ নভেম্বর ঘিরে লালপুরে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা শাহীন আর্ট সেন্টারের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নবাবগঞ্জের উপজেলা প্রকৌশলী নাজমুল করিমের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের বিস্তর অভিযোগ ‘কোনো ডিসেম্বরেই ‘আপা’ আসার সুযোগ নেই, এলেও প্রস্তুত ফাঁ’সির ম’ঞ্চ’ ৮ বছরের শিশুর পায়ুপথে বাতাস প্রবেশের অভিযোগ, গ্রেপ্তার ১ কসবায় ছাত্রদলের কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৭ ভেড়ামারায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত

হরতালে বাস চালাবে পরিবহন মালিক সমিতি

ঢাকা: বিএনপি আগামীকাল রোববার (২৯ অক্টোবর) হরতাল ডাকলেও এদিন সারা দেশে বাস চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা পরিবহন মালিক সমিতি।

শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়েছে, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ঢাকা শহর ও শহরতলী এবং আন্তঃজেলা রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সংগঠনের নেতারা সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতিভুক্ত মালিকদের অনুরোধ জানিয়েছেন।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকেরা কখনো সাড়া দেবে না, বরং ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হরতালের দিন গাড়ি চলাচল যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে সমিতির নেতারা অনুরোধ জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চসিকের ৪৬ গাড়ি মেরামতের নামে হরিলুট, প্রশ্নের মুখে প্রকৌশলী রুবেল চন্দ্র দাস

হরতালে বাস চালাবে পরিবহন মালিক সমিতি

আপডেট সময় ০৭:০৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩