ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা বিএনপি বিভিন্ন সংকট কাটিয়ে দেশকে স্থিতিশীল অবস্থায় এনেছে: চিফ হুইপ ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার, ত্রিভুজ প্রেমের বলি? চাঁপাইনবাবগঞ্জে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ, গ্রেপ্তার ১ খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাকরাইলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

ঢাকা: রাজধানীর কাকরাইলে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা একটা পর থেকে এই সংঘর্ষ শুরু হয় যা এখনো চলছে। সংঘর্ষের ঘটনায় কাকরাইলে হেয়ার রোডে পুলিশ বক্সেও আগুন দেওয়া হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছেন। কাকাইলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

সরকার পতনের ‘এক দফা’ দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এদিকে পুলিশ টিয়ারশেল ছু্ঁড়তে ছুঁড়তে রাজমনি মোড়ের দিকে এগুচ্ছে।

নয়াপল্টন ও কাকরাইল ঘুরে দেখা যায়, ফকিরাপুল মোড়, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড়সহ প্রায় প্রতিটি মোড়ে পুলিশের বিভিন্ন সংস্থার কয়েকশ’ সদস্য দায়িত্ব পালন করছেন। ফকিরাপুল মোড়ে একটি জলকামান ও একটি সাঁজোয়া যানও (রায়ট কার) রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭

কাকরাইলে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

আপডেট সময় ০২:১১:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩