ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ ফ্যাসিস্ট আমলে সরকারপ্রধানের সফরে কোটি কোটি টাকা খরচ করা হতো: রিজভী শাহজালালে বিমানের ফ্লাইট থেকে শতাধিক স্বর্ণবার জব্দ রাষ্ট্রপতির সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অতন্দ্র প্রহরীর মতো মাঠে থাকব: হারুন অর রশিদ ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগানে জামায়াতের বিক্ষোভ বিএনপি কোনো খুচরা দল নয়, জনগণের দল : আবদুস সালাম

এখনো যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

ভারতের কাছে আবারও তীরে এসে তরি ডুবেছে বাংলাদেশের। যার ফলে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার সম্ভাবনাটা বড় এক ধাক্কাই খেয়ে গেছে সাকিব আল হাসানদের। তবে এখনো সে সম্ভাবনাটা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে ভারতের কাছে হারটা সে সম্ভাবনাটাকে আটকে দিয়েছে নানা সমীকরণের বেড়াজালে।

গত কাল অ্যাডিলেড ওভালে বাংলাদেশের এই ম্যাচের আগে সাকিবদের সামনে সমীকরণ ছিল দুই ম্যাচের দুটোতে জিতলে কোনো সমীকরণ ছাড়াই সেমিফাইনালে চলে যাবে দল। ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে নেমে ১৮৪ রান হজমের পর জবাবটা ভালোই দিচ্ছিল বাংলাদেশ, ৬৬ রান তুলে ফেলেছিল ৭ ওভারে, কোনো উইকেট না হারিয়েই। লিটন দাসের ব্যাটে চড়ে তখন অসাধ্য সাধনের স্বপ্নে বিভোর ছিল দল।

এই হারের ফলেই সমীকরণটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। শেষ ম্যাচে যদি পাকিস্তানকে হারাতেও পারে, তাহলেও নিশ্চিত হবে না সাকিবদের সেমিফাইনালে খেলা। তাকিয়ে থাকতে হবে অন্য সব ম্যাচের দিকে।

গত রাতের এই ম্যাচের শেষে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় গ্রুপের শীর্ষে উঠে গেছে ভারত। চার ম্যাচ শেষে দলটির জয় তিনটি, ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের চূড়ায় আছে দলটি। দক্ষিণ আফ্রিকা আছে দুইয়ে, তাদের পয়েন্ট ৫। ৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বাংলাদেশ, ৩ পয়েন্ট নিয়ে এর পরের অবস্থানটা জিম্বাবুয়ের। সবশেষ ম্যাচে জয়ে ২ পয়েন্ট নিয়ে পাকিস্তান আছে তালিকার পাঁচে, যদিও বাবর আজমদের হাতে আছে আরও দুই ম্যাচ। সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে নেদারল্যান্ডস আছে পয়েন্ট তালিকার তলানিতে।

দক্ষিণ আফ্রিকার দুর্ভাগ্যের সুযোগও নিতে পারে বাংলাদেশ। প্রোটিয়ারা যদি নিজেদের শেষ দুই ম্যাচেই হারে, তাহলে পাকিস্তানকে হারালেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে দলের। তবে দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে পাকিস্তান আর নেদারল্যান্ডসের বিপক্ষে।

যদিও নিজেদের মান ধরে রেখে খেলতে পারলে ভারতের জিম্বাবুয়ের কাছে হারার কথা নয়, নেদারল্যান্ডসও দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারার কথা নয়! সে কারণেই বলা যায়, কাগজে কলমে হিসাবটা টিকে থাকলেও আসলে সুযোগটা হারিয়েই বসেছে বাংলাদেশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কিসমত-জাফরাবাদ আবাসন প্রকল্পে ভয়াবহ দুর্নীতি : ১১৫ পরিবারের স্বপ্নভঙ্গ

এখনো যেভাবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ

আপডেট সময় ১০:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২