ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা কখনোই দেওয়া হয়নি, হবেও না।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বিজয় দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি ।

আনসার বাহিনীকে গ্রেপ্তারের ক্ষমতা প্রসঙ্গে আইনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আপনারা একটি ভুল ধারণা থেকে এই ধরনের প্রশ্ন করছেন। আনসার বাহিনীকে গ্রেপ্তারের অনুমতি কখনোই দেওয়া হয়নি। আজও দেওয়া হবে না, কোনো আইন দ্বারা দেওয়ার ক্ষমতাও আমাদের নেই। আমাদের ফৌজদারি আইনের কার্যবিধি রয়েছে, তার ভেতরে থেকেই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি বর্তমানে স্থায়ী কমিটিতে রয়েছে। স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। এখানে কোনো শব্দ যদি প্রশ্নের অবতারণা করে, তাহলে সেগুলো তারা সংশোধন করবেন। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। যে কোনো বাহিনীরই আমাদের প্রচলিত ফৌজদারি যে আইন রয়েছে সেটি মেনেই কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আরেকটি কথাই স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। শুনতে পাচ্ছি, বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে সংবাদ হচ্ছে, আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে, এগুলো এক ধরনের প্রোপাগান্ডা। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। দুটি বাহিনীই আমাদের জাতীয় আইনশৃঙ্খলা রক্ষা নিরাপত্তা বাহিনীর সদস্য। আইনশৃঙ্খলার মূল যে আইন, তার বাইরে কেউ নয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আনসারকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৫৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩