ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক: জিএম কাদের

ঢাকা: নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

তিনি বলেছেন, নির্বাচনের আগে আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক।

সাধারণ মানুষের ধারণা, নির্বাচনে সরকারের প্রভাব আরো বাড়াতেই আনসার ব্যাটালিয়ান বিল- ২০২৩ সংসদে তোলা হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিলটি পাস করার চেষ্টা থেকে সরকারকে সরে আসার আহবানও জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আনসার বাহিনীকে সৃষ্টি করা হয়েছিলো অন্যান্য বাহিনীকে সহায়তা দেওয়ার জন্য। আনসার সদস্যরা সহায়ক বাহিনী হিসেবেই প্রতিষ্ঠিত। কিন্তু নির্বাচনকে সামনে রেখে আনসার ব্যাটালিয়ান বাহিনীকে পুলিশের মতো অপরাধ তদন্ত, আটক ও মালামাল জব্দ করার ক্ষমতা দিতে সংসদে বিল এনেছে সরকার। সংসদে উপস্থিত জাতীয় পার্টির সদস্যরা তাৎক্ষণিকভাবেই এই বিলে আপত্তি জানিয়েছে। আমরা মনে করছি, নির্বাচনের আগে হঠাৎ আনসারদের পুলিশি ক্ষমতা দেওয়ার চেষ্টা অস্বাভাবিক ব্যাপার। আনসারকে পুলিশি ক্ষমতা দেওয়া হলে, মাঠ পর্যায়ে বিশৃংখলা বাড়বে। সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি অস্বাভাবিকভাবে বিস্তৃত হবে। ইতোমধ্যেই পুলিশ বাহিনীর বিভিন্ন পর্যায় থেকে তাদের আপত্তির কথা সরকারকে জানানো হয়েছে বলে খবরে প্রকাশ।

জিএম কাদের আরও বলেন, এ আইনের অপব্যবহার হওয়ার সুযোগ আছে। বর্তমান প্রেক্ষাপটে দেশের বৃহত্তর স্বার্থে আনসার ব্যাটালিয়ান বিল ২০২৩ প্রত্যাহারের দাবি জানাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আনসার বাহিনীকে পুলিশি ক্ষমতা দেওয়া দূরভিসন্ধিমূলক: জিএম কাদের

আপডেট সময় ০৪:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩