ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ‘বিলিওনেরা’খ্যাত ওটিলিয়াকে দেখতে টিকিটের দাম ১৫ হাজার টাকা! রোহিঙ্গা সংকট সমাধানে সর্বদলীয় সংলাপের দাবি সাখাওয়াতের চুনারুঘাটে মাদকসেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড অনিয়ম-দুর্নীতির পরও রাজউকের প্রধান প্রকৌশলী পদে বহাল আমিনুর রহমান সুমন আইসিবি কর্মকর্তা সমিতির ২০তম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর ব্রাহ্মণপাড়ায় ডাইনিং টেবিলের নিচে ১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ শেখ হাসিনার দেশে ফেরার পাঁয়তারা সফল হবে না: চাঁপাইনবাবগঞ্জে বুলবুল রংপুরে অধিক্ষেত্রের বাইরে একাধিক কার্যালয় ও সহকারী নিয়ে কাজীর অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ

বিএনপি ঢাকা অচল করলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্য পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ অক্টোবর বিএনপি ঢাকা অচল করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কর্তব্য পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল পাঠাগার ও মধুবাগ খেলার মাঠ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক কর্মসূচি পালন করা সব রাজনৈতিক দলের অধিকার। তারা মিছিল করবে, মিটিং করবে, জনসমাবেশ করবে। কোনো আন্দোলন আমরা বন্ধ করি না। জনগণ যদি বিএনপিকে ভোট দেয়, তাহলে তারা সারা দেশের শাসনভার নেবে। জনগণের কাছে ক্ষমা চেয়ে যদি তারা জয়ী হতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।

তিনি বলেন, তবে তারা ঢাকা অচল করে দিলে, ভাঙচুর-অগ্নিসংযোগ করলে দেশের মানুষের চিকিৎসা সেবা ব্যাহত হবে এবং মানুষ বিদেশে যেতে পারবে না ইত্যাদি। এমন হলে আমাদেরও কিছু কর্তব্য থাকে। আমাদের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করবে। পাশাপাশি রাজনৈতিকভাবে বিএনপির কর্মসূচি মোকাবিলা করার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

আসাদুজ্জামান খান বলেন, ২৮ অক্টোবর নিয়ে অনেকে অনেক কথা বলছেন। বিএনপির দিক থেকে দেশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। আমাদের দেশের মানুষ কোনদিন সন্ত্রাস-জঙ্গিবাদ চায় না। আমাদের দেশের মানুষ সবসময় শান্তিতে থাকতে চায়। আলোকিত বাংলাদেশ দেখতে চায়, এগিয়ে যেতে চায়। আর পেছনের দিকে তাকাতে চায় না। এ দেশের মানুষ যখন তাদের (বিএনপি) দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তখন তারা আবারও দেশকে অকার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল ইসলাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তামিলনাড়ুতে সরকারি চাকরিজীবী বাবারা পাবেন ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি

বিএনপি ঢাকা অচল করলে আইনশৃঙ্খলা বাহিনী কর্তব্য পালন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩