ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

উড়ন্ত লিটন, পাওয়ারপ্লেতে এলো ৬০

ভারত বাংলাদেশের সামনে বিশাল এক লক্ষ্যই ছুঁড়ে দিয়েছে। এই চ্যালেঞ্জে জিততে যেমন শুরুর প্রয়োজন, লিটন দাস ঠিক সেই শুরুটাই এনে দিয়েছেন দলকে। ফিফটি তুলে নিয়েছেন মাত্র ২১ বল খেলেই। তবে ওপাশে শান্ত যেন একেবারে শ্লথ, লিটনের ঝোড়ো ব্যাটিংয়ের বিপরীতে তিনি ১১ বল খেলে করেছেন মোটে ৩ রান।

লিটন আজ ভাগ্যের সহায়তাও পেয়েছেন বৈকি! দ্বিতীয় ওভারে ক্যাচ তুলে দিয়েছিলেন। দীনেশ কার্তিক সে বলটা হাতে নিয়ে উদযাপনও শুরু করে দিয়েছিলেন। তবে পরে আম্পায়ার্স রিভিউতে দেখা গেল, বলটা কার্তিকের হাতে পৌঁছানোর আগে মাটি ছুঁয়ে গিয়েছিল।

এরপর আবারও ভুবনেশ্বর কুমারের বলে ক্যাচ তুলে দিয়েছিলেন লিটন। সেটাও দীনেশ ধরতে পারেননি। অ্যাডিলেড ওভাল এরপর দেখেছে লিটন দাসের রুদ্ররূপ। ৭ চার আর তিন ছক্কায় তুলে নিয়েছেন ফিফটি, তাও মাত্র ২১ বল খরচায়।

লিটন যখন বাংলাদেশকে এনে দিয়েছেন উড়ন্ত এক সূচনা, ওপাশে শান্ত ছিলেন দারুণ ‘শান্ত’। পাওয়ারপ্লেতে ১২ বল খেলে শান্ত করেছেন মোটে ৪ রান। নাহয় বাংলাদেশের সংগ্রহটা আরও বড় হতো বৈকি!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

উড়ন্ত লিটন, পাওয়ারপ্লেতে এলো ৬০

আপডেট সময় ০৪:৪১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২