ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি দর্শক ফেরাতে আবারও প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছেন পিসিবি প্রধান রাজশাহীর মাদ্রাসায় কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ হাম উপসর্গে বরিশালে আরও ২ শিশুর মৃত্যু নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বর্তমান পর্ষদ ভেঙে দেওয়ার গুঞ্জন ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পিআইও নুরুন্নবী বদলি: এলাকায় স্বস্তি, তদন্তের দাবি পটুয়াখালীতে সংস্কার কাজে অনিয়ম, ঝুঁকিতে গ্রামীণ সড়কের স্থায়িত্ব বোদায় প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ রেল টেন্ডারে কারসাজি: প্রকৌশলী শাহিদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ সরকারি স্টাফ ও দালাল সিন্ডিকেটে জিম্মি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে : মীর শাহে আলম

আগামী পহেলা বৈশাখ থেকে কৃষকদের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, ‘প্রথম পর্যায়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার তিন হাজারের বেশি কৃষকের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে।’

সোমবার (১৬ মার্চ) দুপুরে শিবগঞ্জের বুড়িগঞ্জ বাজার এলাকায় বিলহামলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। মীর শাহে আলম বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

ফ্যামিলি কার্ড কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সেবাইতদের ভাতা প্রদান এবং কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজের অন্তর্ভুক্ত।’
বিলহামলা খাল পুনঃখননের কাজের সূচনা করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘এই খালটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজে খনন করেছিলেন। আজ যখন আমি কোদাল হাতে নিয়ে পুনঃখননের কাজ শুরু করলাম, মনে হলো তিনি যেন আমাদের মাঝেই আছেন।

এটি সত্যিই এক ভিন্ন অনুভূতি।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাস্তবায়নে ২০২৫-২৬ অর্থবছরে বিলহামলা খালের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। এই প্রকল্পে প্রকৃত শ্রমিকদের পাশাপাশি স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অংশ নেবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

আরো উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, নির্বাহী প্রকৌশলী মাহমুদ হাসান এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। এ ছাড়া শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, সাবেক সাধারণ সম্পাদক এস এম তাজুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার- সেলিমুজ্জামান এম,পি

পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ করা হবে : মীর শাহে আলম

আপডেট সময় ০৯:১৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬