ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

এবার শ্রেয়া বললেন, আমারও বিরতি নিতে ইচ্ছে করে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৫৯৪ বার পড়া হয়েছে

মাস দুয়েক আগের হুট করেই সিনেমার গান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। সে সময় তাকে স্বাগত জানিয়েছিলেন অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। অরিজিতের এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য অরিজিতের সাহসের প্রশংসা করা উচিত এবং একজন শিল্পীর জন্য মঞ্চে লাইভ গাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। এবার শ্রেয়া ঘোষাল নিজেই বিবতির ইঙ্গিত দিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, ‘লাইভ পারফরম্যান্সই একজন শিল্পীর আসল পরিচয় তুলে ধরে। মঞ্চে লিপ সিঙ্ক করা তার কাছে অস্বস্তিকর। আমি এতে খুব অস্বস্তি বোধ করি। যেদিন আমাকে লিপ সিঙ্ক করতে হবে, সেদিনই আমি গান ছেড়ে দেব।’

শ্রেয়া ঘোষাল। ছবি: ফেসবুক

অরিজিত সিংয়ের প্লেব্যাক থেকে বিরতি নেওয়ার প্রসঙ্গে শ্রেয়া বলেন, মাঝে মাঝে তারও বিরতি নিতে ইচ্ছে করে। তবে অরিজিত যেভাবে সাহসের সঙ্গে সিদ্ধান্তটি নিয়েছেন, সেটি প্রশংসার দাবিদার। অরিজিত মূলত হৃদয় থেকে গান করেন এবং সংগীতই তার কাছে সবচেয়ে বড় বিষয়।

শ্রেয়া আরও বলেন, অরিজিতের সংগীতের প্রতি এই আন্তরিকতাই তাকে দর্শক–শ্রোতাদের কাছে এত জনপ্রিয় করে তুলেছে। গত এক দশকে অসংখ্য হিট গানের মাধ্যমে তিনি বলিউডের অন্যতম সফল প্লেব্যাক শিল্পী হয়ে উঠেছেন।

লাইভ পারফরম্যান্স প্রসঙ্গে শ্রেয়া বলেন, দর্শকরা শিল্পীদের কাছ থেকে শুধু গানই নয়, অনুপ্রেরণাও পেতে চান। তাই ব্যক্তিগত সমস্যা মঞ্চে প্রকাশ না করে শিল্পীদের দায়িত্বশীলভাবে পারফর্ম করা উচিত। দর্শকদের ভালোবাসা ও করতালিই তাকে বারবার নতুন উদ্যমে গান গাইতে অনুপ্রাণিত করে বলে জানান এই গায়িকা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

এবার শ্রেয়া বললেন, আমারও বিরতি নিতে ইচ্ছে করে

আপডেট সময় ০৯:৪৮:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬