ঢাকা ১০:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

ক্রিকেট মাঠে কতই না কীর্তি গড়া হয়। কিন্তু অ্যাডিলেডে করোমণ্ডল ক্রিকেট ক্লাবের হয়ে ড্যারেন চিক এবং তার ছেলে স্যাম চিক যা করে দেখালেন, তার হার মানায় রূপ কথাকেও। অপেশাদার ক্রিকেটের এই ম্যাচে বাবা-ছেলে মিলে ব্যাটিং করলেন পুরো ৪০ ওভার। আর ওপেনিং জুটিতেই দুজন মিলে তোলেন ৫৯০ রান।

এদিন ব্যাট হাতে নিজের ব্যাটিং সামথ্য দেখান স্যাম চিক। মাত্র ১৩৭ বলে তিনি খেলেন ৪০২ রানের অপ্রতিরোধ্য ইনিংস। তার এই মহাকাব্যিক ইনিংসে ছিল ৪২টি ছক্কা এবং ৩০টি চার। সবচেয়ে মজার ব্যাপার হলো, ইনিংসের দ্বিতীয় বলেই শূন্য রানে তার ক্যাচ মিস করেছিলেন প্রতিপক্ষে এক ফিল্ডার। এর থেকেবোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি।

ছেলের তাণ্ডবের দিনে ৬৩ বছর বয়সী বাবা ড্যারেন চিকও পিছিয়ে ছিলেন না। তিনি ১০৮ বলে করেন অপরাজিত ১৭৫ রান। স্ট্রাইক রোটেট করে স্যামকে বড় শট খেলার সুযোগ করে দেওয়া ছিল তার প্রধান লক্ষ্য। ড্যারেন বলেন, ‘স্যাম যখন মারা শুরু করল, তখন মাঠের সীমানা ছোট না বড় সেটা আর বিষয় ছিল না, ওর বেশিরভাগ ছক্কাই ছিল বিশাল।’, বিপক্ষ দল এত রান হজম করেও অসাধারণ খেলোয়াড়সুলভ মনোভাব দেখিয়েছে। ম্যাচ শেষে তারা ড্যারেন ও স্যামকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

৩০ বছর আগে ১৯৯৬ সালে এই একই প্রতিপক্ষ মরফেটভিল পার্কের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ড্যারেন, তখন ছোট্ট স্যাম সাইডলাইন থেকে বাবার চার-ছক্কায় হাততালি দিতেন। আজ সেই ছেলের সাথেই রেকর্ড গড়লেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

আপডেট সময় ০৪:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬