ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫৭৩ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (১৭ জুন) সকালে নিজেদের প্রথম ম্যাচে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়ার মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ অন্যতম। বিশেষ করে আর্জেন্টিনার তারকা খেলোয়াড় লিওনেল মেসির পায়ের জাদু দেখার জন্য মুখিয়ে আছে সবাই।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, প্রথম ম্যাচকে ঘিরে অযথা চাপ নেওয়ার কোনো কারণ দেখছেন না তিনি। তার মতে, বিশ্বকাপের প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ হলেও এটিই শেষ কথা নয়।

স্কালোনি বলেন, ‘এটি একটি ফুটবল ম্যাচ মাত্র। আমাদের আগের বিশ্বকাপের অভিজ্ঞতা রয়েছে। প্রথম ম্যাচ কখনোই পুরো টুর্নামেন্টের ভাগ্য নির্ধারণ করে না। অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, তবে সবকিছু এখানেই শেষ হয়ে যায় না।’

আর্জেন্টিনা শিবিরের জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ পুরোপুরি প্রস্তুত রয়েছেন। সাম্প্রতিক সময়ে মেসি হালকা পেশির চোটে ভুগলেও এখন তিনি খেলতে প্রস্তুত। একইভাবে গোড়ালির চোট কাটিয়ে ফিরেছেন আলভারেজ। অন্যদিকে আঙুলের চোট নিয়ে উদ্বেগ থাকলেও গোলবারের নিচে দায়িত্ব পালনে প্রস্তুত মার্তিনেজ।

সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামবে আর্জেন্টিনা। রক্ষণভাগে থাকবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসানদ্রো মার্তিনেজ। মাঝমাঠে খেলবেন রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। আক্রমণভাগে মেসি, হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদার ওপর থাকবে গোল করার দায়িত্ব।

অন্যদিকে আলজেরিয়াও বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রতিভাবান ফুটবলার নিয়ে মাঠে নামবে। দলটির আক্রমণভাগে থাকবেন রিয়াদ মাহরেজ, মোহামেদ আমৌরা ও আমিন গৌরি। মাঝমাঠে নাবিল বেনতালেব এবং হোসেম আউয়ারের উপস্থিতি আলজেরিয়াকে বাড়তি শক্তি দেবে।

কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার দলগুলো বড় মঞ্চে চমক দেখানোর নজির তৈরি করেছে।

এর আগে, ২০২৬ বিশ্বকাপের পঞ্চম দিনে অনুষ্ঠিত চারটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে। তাই দুই দলই থাকবে সতর্ক অবস্থানে। বিশ্বকাপের প্রথম পরীক্ষায় মেসিদের আর্জেন্টিনা জয় দিয়ে অভিযান শুরু করতে পারে কি না, নাকি আলজেরিয়া নতুন কোনো চমকের জন্ম দেয়। ফুটবল বিশ্বের চোখ এখন সেই লড়াইয়ের

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসানদ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ :

লুকা জিদান, রফিক বেলগালি, এইসা মান্দি, রামি বেনসেবাইনি, রায়ান আইত-নুরি, নাবিল বেনতালেব, হোসেম আউয়ার, রিয়াদ মাহরেদ, ইব্রাহিম মাজা, মোহামেদ আমৌরা ও আমিনে গৌরি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, কেমন হতে পারে স্কালোনির একাদশ

আপডেট সময় ১২:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬