ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৩ বছর ক্ষোভ বুকে নিয়ে বাবার হত্যাকারীকে খুন বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রাজনীতিবিদদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী লিফটে আটকা পড়ে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো মা-শিশু হঠাৎ চালক ঘুমিয়ে পড়তেই মহাসড়কে উল্টে গেল ট্রাক আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মোদির আশ্বাসেও থামেনি বিক্ষোভ, উত্তাল দিল্লির রাজপথ বাসা দেখার কথা বলে ফ্ল্যাটে ঢুকে জিম্মি করে ডাকাতি

মেসির বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৫১০ বার পড়া হয়েছে

টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সোনালী সুযোগ একদম হাতের নাগালেই ছিল আর্জেন্টিনার। কিন্তু ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি আলবিসেলেস্তারা।

নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি লিওনেল মেসির দল। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার একটিও অন-টার্গেটে ছিল না। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এমন বিপর্যস্ত পারফরম্যান্সের পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’।
ফাইনালের পর সামাজিক মাধ্যমে একটি ড্রেসিংরুমের ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে।

যেখানে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে মেসি বলছেন, ‘সবাই শান্ত হও। চলো আমরা শান্ত থাকি। শুধু খেলার কথা ভাবি, ঠিক আছে? চলো আমরা অন্য সবকিছু ভুলে যাই, শুধু খেলায় মনোযোগ দিই।’
মেসির এই ‘সবকিছু ভুলে যাই’ মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয় নানামুখী বিতর্ক।

কেউ দাবি করছেন, ম্যাচে নামার আগেই দলের ভেতর কোনো বিশৃঙ্খলা ছিল। আবার কেউ বলছেন, এনজো ফার্নান্দেজের অযথা রেফারির সঙ্গে কথা বলে প্রথম হলুদ কার্ড পাওয়া কিংবা খেলোয়াড়দের গম্ভীর মুখ সবই ছিল এক রহস্যজনক পরিস্থিতির ইঙ্গিত।
তবে এসব জল্পনা-কল্পনা ও ষড়যন্ত্রের গল্পকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালা। আর্জেন্টিনাভিত্তিক সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে তিনি বলেন, ‘এসব কথা আমরা শুনি আর ভাবি—মানুষ কীভাবে এসব বলতে পারে? কারণ এসবের কিছুই ঘটেনি। বরং ঘটেছে ঠিক উল্টোটা।

স্পেনের আধিপত্য স্বীকার করে আয়ালা যোগ করেন, ‘একটি দল আমাদের ছাড়িয়ে গেছে, বিষয়টি এতটুকুই। এর বাইরে কিছু খোঁজার দরকার নেই। আমাদের শুধু মাঠের ফুটবল নিয়েই কথা বলা উচিত, যা সত্যিই ঘটেছে।’

একই ইস্যুতে মুখ খুলেছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনিও। নিজ শহর পুজাতোতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব খবরের কোনো অস্তিত্ব নেই। ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখি না। এসব সম্পর্কে আমার কিছুই জানা নেই’, বলেন স্কালোনি।

কিন্তু স্কোয়াডের মধ্যে একতা ছিল কি না কিংবা কোনো অন্তর্দ্বন্দ্ব চলছিল কি না—এমন প্রশ্নে ক্ষোভে ফেটে পড়েন এই সফল কোচ। লাফিয়ে গাড়ি থেকে বের হয়ে দৃঢ় কণ্ঠে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না আপনারা কী বলছেন! আমরা একেবারে ভিন্ন পথে হাঁটছি। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ছেলেরা তাদের সবটুকু উজাড় করে দিয়েছে, এই জার্সিতে তারা জাত চিনিয়েছে এবং আমাদের সেদিকেই মনোযোগ দেওয়া উচিত।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩ বছর ক্ষোভ বুকে নিয়ে বাবার হত্যাকারীকে খুন

মেসির বক্তব্য ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার কোচ

আপডেট সময় ১২:০৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬