ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস ৮০০ কোটি টাকায় বেঙ্গল গ্রুপের ২৬ তলা ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক ৫০ হাজার টাকার বেতনে কোটি টাকার সম্পদ-শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীকে ঘিরে অনুসন্ধান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক মাসুম রেজার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে স্ত্রী-সন্তানসহ জালিয়াতি, হাজার কোটি টাকার কর ফাঁকি ও দুর্নীতির অভিযোগ নারায়ণগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী হারুনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ ঢামেকে কোটি টাকার অর্থ লোপাটের অভিযোগে তোলপাড়, অভিযুক্ত ৩ কর্মকর্তা থার্ড টার্মিনালে অনুমোদন ছাড়াই ৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন রাজউকের পলাশ

লিফটে আটকা পড়ে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো মা-শিশু

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের একটি লিফটে আটকা পড়েছিলেন এক কলেজছাত্রী ও তার দুই বছরের শিশু কন্যা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিরাপদে উদ্ধার করেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার পাঠানো এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২২ জুলাই) মুন্সিগঞ্জ সদর উপজেলার সরকারি হরগঙ্গা কলেজ থেকে ৯৯৯-এ ফোন করে জানানো হয়, কলেজের ১০ তলা ভবনের ৯ম তলায় লিফটের ভেতরে এক কলেজছাত্রী ও তার দুই বছরের শিশু কন্যা আটকা পড়েছেন। তারা নিজেরা লিফটের দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হয়ে দ্রুত উদ্ধারের জন্য ৯৯৯-এর সহায়তা চান।

তিনি আরও জানান, খবর পেয়ে ৯৯৯ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিষয়টি মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনকে জানায়। কলটি গ্রহণ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল জেনি আক্তার। পুরো উদ্ধার কার্যক্রমে সমন্বয় ও তদারকি করেন ৯৯৯-এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. মেহেদী হাসান।

পরে মুন্সিগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। স্বল্প সময়ের মধ্যেই লিফটের দরজা খুলে মা ও শিশুকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া দুজন হলেন দুই বছরের শিশু মরিয়ম হাসনাইন আরিফা এবং তার মা লামিয়া আক্তার মিম (২৪)। লামিয়া সরকারি হরগঙ্গা কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুরে বালিশ-কাণ্ডের চেয়েও বড় দুর্নীতির তথ্য ফাঁস

লিফটে আটকা পড়ে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো মা-শিশু

আপডেট সময় ০১:১০:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬