ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট ৩ কোটি ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক সংশোধিত ইউপি নির্বাচন বিধিমালা চূড়ান্ত, হুমকি-ভয় দেখালে শাস্তি পণ্য খালাসে সময় ও খরচ কমাতে সমন্বিত পরিকল্পনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর ফরিদপুরে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে সময় বাঁচবে ৪০ মিনিট ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন

ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮

নারায়ণগঞ্জের ফতুল্লার হাজীগঞ্জে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জের ধরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) রাত ১০টার দিকে সংঘটিত এই সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল পরাজিত হওয়ার পর আর্জেন্টিনার সমর্থক হাবিবের সঙ্গে এক ব্রাজিল সমর্থকের ঝগড়া হয়। ওই সময় অপূর্ব নামের আরেক ব্রাজিল সমর্থক এসে তাদের মধ্যকার ঝগড়া থামিয়ে দেন। পরবর্তীতে ফাইনাল খেলায় স্পেনের কাছে আর্জেন্টিনা হেরে গেলে হাবিবকে দেখে ব্রাজিলের সমর্থকরা কটু কথা বলে ক্ষ্যাপাতে থাকে। ওই ঘটনারই জের ধরে রাতে হাবিবের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জনের একদল নারী-পুরুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অপূর্বদের বাড়িসহ আশপাশের একাধিক বাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা ব্যাপক ভাঙচুর ও লুটপাট করার পাশাপাশি কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, যার বিকট শব্দে পুরো এলাকায় চরম আতঙ্ক ও ভীতি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া দিলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষে আটজন আহত হবার খবর পাওয়ার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে এবং বর্তমানে এলাকার সার্বিক পরিবেশ স্বাভাবিক রয়েছে। পুরো বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমপি শাওনসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট

ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় ১০:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬