ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের নতুন কমিটির অভিষেক সম্পন্ন বিশ্ব শিক্ষক দিবসে গুণী শিক্ষক নির্বাচিত হলেন বাঞ্ছারামপুরের ফেরদৌসী লাকী পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ার এসআই প্রত্যাহার গুলশান-বনানীতে স্পার আড়ালে মাদক ও দেহ ব্যবসার অভিযোগ, নেপথ্যে কারা? পলাতক ফ্যাসিস্টরা দেশকে অশান্ত করার চেষ্টা করছে, এতে বাতাস দিচ্ছে গুপ্ত-সুপ্তরা: রিজভী পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ গণতন্ত্রকে নষ্ট করার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি প্রস্তুত: তথ্য প্রতিমন্ত্রী মঠবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল, ব্যাগ ও ছাতা বিতরণ করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল জোমাদ্দার প্রাথমিক শিক্ষকদের এআইভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে: ববি হাজ্জাজ

পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ার এসআই প্রত্যাহার

নওগাঁর বদলগাছীতে আদালতের পরোয়ানাভুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর অভিযানে শিথিলতার অভিযোগে দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

আসামিকে প্রথম দফায় গ্রেপ্তারের সুযোগ পেয়েও পালিয়ে যেতে দেওয়ার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম রাকিবুল হাসান। তিনি বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত কমিটির সহসভাপতি।

পুলিশ জানায়, একটি সিআর মামলায় (নম্বর ২২২/২৫) তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ভোরে আক্কেলপুর গ্রামে নিজ বাড়ি থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বদলগাছী থানা পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন এসআই অসিত কুমার। এর আগে উপজেলার ভান্ডারপুর বাজারে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হলে তিনি একটি মোটরসাইকেলে চড়ে সটকে পড়েন। পরবর্তীতে গভীর রাতে পুনরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনার বিষয়ে এসআই অসিত কুমার জানান, পরোয়ানা থাকায় রাকিবুলকে ধরতে একাধিকবার চেষ্টা চালানো হয়। ভান্ডারপুর বাজারে প্রথম দফায় ধরতে না পারলেও পরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তবে প্রথম দফায় তাকে ধরে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার একটি অভিযোগ ওঠার কথা শুনলেও কে বা কারা এমন অভিযোগ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানেন না বলে জানান তিনি। আসামি গ্রেপ্তারের পরপরই তাকে পুলিশ লাইনে ক্লোজ করার নির্দেশ দেওয়া হয়।

এদিকে অভিযুক্ত রাকিবুলের মা রেহেনা পারভিন জানান, পুলিশ তাঁর ছেলেকে বাড়ি থেকেই ধরে নিয়ে গেছে। তবে লেনদেন বা অসদাচরণের বিষয়ে তিনি পুলিশ সুপারের কাছে কোনো অভিযোগ করেননি বলে দাবি করেন।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রথম অভিযানে আসামিকে পেয়েও ছেড়ে দেওয়া বা পালিয়ে যেতে দেওয়ার একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে পৌঁছানোর পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

সার্বিক বিষয়ে নওগাঁর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, স্থানীয় কোনো আলোচনা বা গুঞ্জনের কারণে নয়, বরং অর্পিত দায়িত্বে অবহেলার কারণেই এই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথমবার অভিযানের সময় আসামিকে গ্রেপ্তারের সুযোগ থাকলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অসাবধানতার কারণে সে পালিয়ে যায়। কর্তব্যে এমন শিথিলতার জন্যই এসআই অসিতকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে অবশ্য তিনি নিজেই ওই আসামিকে গ্রেপ্তার করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

পরোয়ানাভুক্ত ছাত্রলীগ নেতাকে পালিয়ে যেতে দেওয়ার এসআই প্রত্যাহার

আপডেট সময় ০৭:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬