গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) রাতে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রাক চন্দ্রা এলাকায় পৌঁছালে হঠাৎ করে চালক ঘুমিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের উপরে উঠে যায়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চালক ও হেলপার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
কালিয়াকৈরের পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট, ভোগান্তিতে চালকরা
এদিকে ট্রাকটি সড়কের উপর উল্টে পড়ায় মহাসড়কে যানবাহন চলাচল আধা ঘণ্টা বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ। খবর পেয়ে হাইওয়ে পুলিশ পৌঁছে ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। কোনাবাড়ি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিজস্ব প্রতিবেদক 






















