ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৩ বছর ক্ষোভ বুকে নিয়ে বাবার হত্যাকারীকে খুন বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর রাজনীতিবিদদের জন্য গুরুত্বপূর্ণ একটি সতর্কবার্তা ইলেকশন করে গদি মোটা হয়ে গেছে, জনগণকে আর গোনার টাইম নাই : নাসীরুদ্দীন পাটওয়ারী ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী লিফটে আটকা পড়ে ৯৯৯-এ ফোন করে উদ্ধার হলো মা-শিশু হঠাৎ চালক ঘুমিয়ে পড়তেই মহাসড়কে উল্টে গেল ট্রাক আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মোদির আশ্বাসেও থামেনি বিক্ষোভ, উত্তাল দিল্লির রাজপথ বাসা দেখার কথা বলে ফ্ল্যাটে ঢুকে জিম্মি করে ডাকাতি

পীরগঞ্জের পাঁচগাছিতে গ্রামীণ চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

রাস্তা নাকি ব্যক্তিমালিকানার জমি—বিরোধে উত্তেজনা; প্রশাসনের হস্তক্ষেপ দাবি, চেয়ারম্যান বললেন ‘কাজটি ঠিক হয়নি’
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি গ্রামীণ চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামের মৃত সালাম মিয়ার ছেলে সাদ্দাম হোসেন গত ২০ জুলাই রাস্তার মালিকানা দাবি করে সেখানে বাঁশের খুঁটি পুঁতে চলাচল বন্ধ করে দেন। এলাকাবাসীর দাবি, শত বছরের বেশি সময় ধরে গ্রামের মানুষ ওই পথ ব্যবহার করে আসছেন। হঠাৎ করে পথটি বন্ধ করে দেওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বর্তমানে অতিবৃষ্টির কারণে পাঁচগাছি ইউনিয়নের বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় ভুগছে। এর মধ্যে চলাচলের গুরুত্বপূর্ণ এই পথ বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
পানেয়া গ্রামের সাবু মিয়া, আবু বক্কর, জহির, ভ্যানচালক হায়দার আলী, আনারুল ইসলামসহ উপস্থিত নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, জনস্বার্থে দীর্ঘদিনের ব্যবহৃত চলাচলের পথটি দ্রুত উন্মুক্ত করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগের অবসান ঘটে।
এ বিষয়ে পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মণ্ডল বলেন, “ঘটনাটি আমি শুনেছি। সাদ্দাম হোসেন গ্রামবাসীর চলাচলের রাস্তা বন্ধ করার কাজটি মোটেও ঠিক করেননি। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।”
অভিযোগের বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, “আমি রাস্তা বন্ধ করিনি। রাস্তায় বাঁশও পুঁতিনি। আমার নিজের জমি দীর্ঘদিন ধরে বেদখলে ছিল। জমি মাপজোক করে সীমানা নির্ধারণের জন্য খুঁটি পুঁতেছি।”
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি এবং জনসাধারণের চলাচলের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩ বছর ক্ষোভ বুকে নিয়ে বাবার হত্যাকারীকে খুন

পীরগঞ্জের পাঁচগাছিতে গ্রামীণ চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে এলাকাবাসী

আপডেট সময় ১১:৪৬:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬