ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর এলাকায় সংঘটিত আলোচিত উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি আলী হোসেনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানার এসআই হারুনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় স্টার লাইন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরিফুল ইসলাম হত্যা মামলাটি ঘটনার পরপরই দেশব্যাপী ব্যাপক আলোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি ওঠে। দীর্ঘ অনুসন্ধান ও ধারাবাহিক অভিযানের পর অবশেষে মামলার প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কসবা ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে।
এদিকে, মামলার প্রধান আসামিকে গ্রেফতার করায় কসবা থানা পুলিশকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, মামলার তদন্ত দ্রুত সম্পন্ন করে হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
স্থানীয়দের মতে, এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি সঞ্চার হবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে সহায়ক ভূমিকা রাখবে।
সংবাদ শিরোনাম ::
আরিফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
-
কসবা প্রতিনিধি: মোরশেদ আলম - আপডেট সময় ১২:৫২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- ৫১২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ























