ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কন্যাসন্তানের বাবা হচ্ছেন নেইমার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ৫৮৪ বার পড়া হয়েছে

একের পর এক চোট ও দুঃসংবাদের মাঝে এবার ভক্তদের সুখবর দিলেন নেইমার জুনিয়র। একটি পারিবারিক আয়োজনের মাধ্যমে তারা জানিয়েছেন, তাদের ঘরে আসছে একটি কন্যাশিশু। এর মধ্য দিয়ে নেইমার পঞ্চমবারের মতো বাবা হতে যাচ্ছেন। ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার পর ব্রাজিলের ভক্তরা আশা করেছিলেন, তারকা ফরোয়ার্ড নেইমারকে আবারও ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে দেখা যাবে। তবে সেই অপেক্ষা দীর্ঘায়িত হওয়ায় হতাশায় ছিলেন ভক্তরা। এমন খবর তাদের মাঝে কিছুটা হলেও আনন্দ বয়ে এনেছে।

সান্তোসে খেলার সময় পাওয়া গ্রেড-টু কাফ ইনজুরির কারণে বিশ্বকাপের পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছেন নেইমার। ব্রাজিল দলের মেডিকেল স্টাফরা তার পুনর্বাসনে সতর্ক অবস্থান নিয়েছেন এবং মরক্কো ও হাইতির বিপক্ষে ম্যাচে তাকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাদের লক্ষ্য, নকআউট পর্বের জন্য নেইমারকে পুরোপুরি ফিট করে তোলা।

বর্তমানে নেইমার ফিজিওথেরাপি ও ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কন্যাসন্তানের বাবা হচ্ছেন নেইমার

আপডেট সময় ০৪:৩৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬