নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা মামলায় লালপুরের মানব কল্যাণ মডেল হাসপাতালের পরিচালক আটক
নাটোরের লালপুরে আবাসিক মেডিকেলে নারী চিকিৎসককে ধর্ষণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির মামলায় লালপুরের মানব কল্যাণ মডেল হাসপাতালে পরিচালক একাব্বর হোসেন শান্তকে আটক করেছে পুলিশ
।সে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেটের সামনে অবস্থিত মানবকল্যাণ মডেল হাসপাতালের পরিচালক বলে জানা গেছে।
সোমবার (১৬ই অক্টোবর ২০২৩) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের সহযোগিতায় লালপুর থানার পুলিশ নাটোর সদর এলাকা থেকে তাকে আটক করেন।
জানা যায় ভূক্তভোগী ঐ নারী চিকিৎসক মানবকল্যাণ মডেল হাসপাতালে আবাসিক মেডিকেল চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।ওই হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত কিছু অসামাজিক কাজের সাথে লিপ্ত বলে জানতে পাই নারী চিকিৎসক।পরে সে ওই হাসপাতাল থেকে চাকরি অব্যহত দেওয়ার সিদ্ধান্ত নেন। পরে হাসপাতালের পরিচালক একাব্বর হোসেন শান্ত ওই নারী চিকিৎসক কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দিলে ওই হাসপাতালের পরিচালক শান্ত ও তার স্ত্রী সহ ৩ জনের বিরুদ্ধে গত ৮ই অক্টোবর সন্ধ্যার পর লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী চিকিৎসক।এরই ধারাবাহিকতায় তাকে আটক করা হয়েছে।
এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ওসি উজ্জ্বল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বেল্লাল হোসেন বাবু, নাটোর: 
























