রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
আজ সোমবার বিকেলে র্যাব-১০ এর উপপরিচালক সহকারী পরিচালক (অপস্) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি দল গতকাল রোববার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ রনি (২৪), ইমন হোসেন (২৩), মোঃ বাবু (২৪) ও মোঃ মনির (২৭)। তাদের গ্রামের বাড়ি ভোলা, শরিয়তপুর ও ঢাকা জেলায় বলে জানা গেছে।
এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
আটককৃতদের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় একটি ছিনতাই মামলা দায়ের এবং তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নাহিদা আক্তার পপি, ঢাকা 





















