ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

কুমিল্লা হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুই দিন পর বিলে মিললো ছাত্রের লাশ

কুমিল্লার হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার ২ দিন পর সজিব (১০) নামের এক ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের আলীপুর গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. সজিব আলীপুর ক্বাদেরিয়া হাফেজিয়া মাদ্রাসার নুরানী বিভাগের ছাত্র ও আসাদপুর ইউনিয়নের ঘনিয়ারচর গ্রামের গোলাম মোস্তাফার ছেলে।

জানা যায়, গত শুক্রবার (১৩ অক্টোবর) মাদ্রাসার ছাত্রাবাসে রাতে খাবার খাওয়ার পর থেকে সজিবকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। এই দুইদিন পর সোমবার মাদ্রাসার পার্শ্ববর্তী আলীপুর গ্রামের বিলের ভেসে উঠে সজিবের লাশ।

বিষয়টি নিশ্চিত করেন হোমনা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, সোমবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পরে ১০টার দিকে পুলিশ বিল থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অধ্যক্ষ ইয়াসিন হোসাইনসহ দুইজনকে থানায় আনা হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুমিল্লা হোমনায় মাদ্রাসা থেকে নিখোঁজের দুই দিন পর বিলে মিললো ছাত্রের লাশ

আপডেট সময় ০৯:২২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩