ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠিত ৭ ইসলামি সংগঠনের সঙ্গে বৈঠক: ৫ শর্তে কুমিল্লা বাণিজ্য মেলা উদ্বোধন পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন তীব্র গ্যাস সংকটে কুমিল্লা, সিএনজি পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ত্রাণের বিস্কুট ও জাহাজের তেল চুরির অভিযোগেও বহাল তবিয়তে ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজানুর সাতক্ষীরা সদর ভূমি অফিসে সিঁড়ির নিচে পিয়ন শফির ‘ঘুষের হাট’, ৬ কোটি টাকার অবৈধ সম্পদ বিআরটিএর ডিজিটাল প্রকল্পে ম্যানেজার আল-আমিন রুবেল সিন্ডিকেটের শতকোটি টাকার জালিয়াতি ওএসডি হওয়ার ১৮ দিনের মাথায় স্বপদে ফিরলেন বিতর্কিত প্রকৌশলী শাহজাহান ভুয়া বিল-তেল লোপাটে শতকোটি সম্পদের অভিযোগ অতিরিক্ত পরিচালক আব্দুর রহিমের বিরুদ্ধে

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘এগিয়ে রাখে কালবেলা’ এ শ্লোগানকে সামনে রেখে র‌্যালি ও কেক কাটার মধ্যে দিয়ে কুমিল্লায় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠা বার্ষিক পালিত হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লা ব্যুরো অফিসের উদ্যোগে জেলা প্রেসক্লাবের হলরুমে এ বর্ণাঢ্য আয়োজন করা হয়।

কুমিল্লা ব্যুরো দিলীপ মুজুমদারের সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মো. আতিকুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান, আরডিসি এমদাদুল হক তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ নাজমুল হাসান, সহকারি কশিনার অতিশ সরকার।

বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগণিত মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন করেছে। এত অল্প সময়ে এমন ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে বিরল। আমরা অত্যন্ত আনন্দিত যে, দেশের অগণিত পাঠক প্রথম দিন থেকেই কালবেলাকে সাদরে গ্রহণ করেছে। কালবেলার ওপর আস্থা রেখেছে। অগণিত মানুষের এ ভালোবাসা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পক্ষপাতমুক্ত মতামত, গঠনমূলক সমালোচনা, জীবন-ঘনিষ্ঠ ফিচার পরিবেশনে আমাদের বিশেষভাবে উৎসাহ জুগিয়েছে।

জেলা পুলিশ সুপার মো. আবদুল মান্নান বলেন, কালবেলা এক বছর পার হয়ে ২য় বছরের পর্দাপন করেছে। আমরা আশা করছি এ পত্রিকাটি গত এক বছর যেভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছে আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখবে।

র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যায়যায়দিনের মো. আবুদুল জলিল, ইনকিলাবের মো. সাদিক হোসেন মামুন, বাংলাদেশ প্রতিদিনের মহিউদ্দিন মোল্লা, কালের কণ্ঠের মো. আবদুর রহমান, প্রথম আলোর এম সাদেক ও জুয়েল রানা, দেশ রুপান্তরের দেলোয়ার হোসেন জাকির, আজকের কুমিল্লার ইমতিয়াজ আহমেদ জিতু, আজকের পত্রিকার দেলোয়ার হোসেন আকাইদসহ বিভিন্ন উপজেলার কালবেলার প্রতিনিধিগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:১২:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩