সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে আজ বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতের। রোহিত শর্মার দলের সামনেও সমীকরণটা একই, শেষ চারে যেতে হলে জিততেই হবে দলটিকে। 

এমন ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। নিয়েছেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন নিয়েছেন, এর জবাবে সাকিব বললেন, ‘বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা জানি না এই উইকেটে ভালো স্কোর কী। বড় খেলা। আমরা আজ ভালোভাবে প্রস্তুত। ছেলেরা ভালোই করছে। আমাদের ভালো কাজগুলো চালিয়ে যেতে হবে। আমরা আমাদের ব্যাটিংয়ে কাজ চালিয়ে যেতে পারি। এক পরিবর্তন আছে দলে। সৌম্য সরকার খেলছে না। শরিফুল ইসলাম আসছে।’

রোহিত শর্মা অবশ্য জানালেন, টস জিতলে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। জানালেন, ‘আমরা আগে ব্যাটই করতাম। বোর্ডে রানটা সবসময়ই গুরুত্বপূর্ণ। আমরা ভালো ব্যাটিং করতে চাই। এই ফরম্যাটে সব খেলাই গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আমরা ভালো খেলতে পারিনি। আশা করি, আমরা কিছু ভালো ক্রিকেট খেলতে পারব এবং সেই দুটি পয়েন্ট পেতে পারব।’

বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম, নুরুল হাসান (উইকেটরক্ষক), মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ
ভারত একাদশ:
লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি, আরশদীপ সিং।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

আপডেট সময় ০১:৪৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২