ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ অনিয়ম-দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে জিএম কাদেরের অভিনন্দন বদলির আদেশকে পাত্তা না দিয়ে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ মুরাদনগরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার ভোলাহাটে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধনী উপলক্ষে র‍্যালী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত! রাজনীতি শিখতে নাসীরুদ্দীন পাটওয়ারী আমার বাসায় আসতে চান: মেঘনা আলম স্ত্রীর দুই মামলায় জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

তাহিরপুরে পুলিশের খাঁচায় ২ মাদক কারবারি

দীর্ঘদিন ধরে মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য বহন করে বিক্রি করে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় মাদক বিক্রয়কালে তাহিরপুর থানা পুলিশের চৌকস কর্মকর্তা এস আই সজীব দেব রায় এর হাতে ধরা পড়ে দুই মাদক কারবারি।

এসময় তাদের বহনকৃত বিভিন্ন ব্রান্ডের ভারতীয় ২০ বোতল মদ জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন, তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন বড়ছড়া গ্রামের মৃত রবি দাসের ছেলে সেন্টু রবি দাস (১৯), একই গ্রামের রমিজ মিয়ার ছেলে এমারুল মিয়া ওরফে এমরুল (২৫)। এ সময় অপর এক সহযোগী পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্ত জুড়ে অবাধে মাদকসহ বিভিন্ন ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে প্রবেশ করছে হরহামেশা। ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এমন তথ্যের ভিত্তিতে রাত-বিরাত অভিযান পরিচালনা করে আসছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, ইতিমধ্যে উল্লেখযোগ্য মাদক কারবারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন চৌকস এসআই সজীব দেব রায়।

মাদকসহ দুই কারবারি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসআই সজীব দেব রায়।

তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ধৃত আসামী ও জব্দকৃত মাদক আদালতে প্রেরণ প্রক্রিয়া চলছে জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে পুলিশ প্রশাসন। অপরাধীদের ধরতে সর্বদা সচেষ্ট তাহিরপুর থানা পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ

তাহিরপুরে পুলিশের খাঁচায় ২ মাদক কারবারি

আপডেট সময় ১১:০১:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩