ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন পাবনাকে সংযুক্ত করে ওয়াই সিস্টেম ব্রিজ হতে যাচ্ছে : শিমুল বিশ্বাস কমলনগরে মাদক বিরোধী সমাবেশ সিলেট গ্যাস ফিল্ডসে বেতন ৩৬ লাখ, ওভারটাইমও ৩৬ লাখ ডিএনসিসির প্রকৌশলী খন্দকার মাহবুব আলমকে ঘিরে অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ মিরপুরের সাবেক ইউএনওর বিরুদ্ধে ফাঁকা রশিদে বিল করে অর্থ আত্মসাতের অভিযোগ

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইকালে আ.লীগ নেতা আটক

পটুয়াখালীর বাউফলে মা ইলিশ মাছ বিক্রিকালে তিনজনকে আটক করে জরিমানার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজীর উপস্থিতিতে পুলিশের কাছ থেকে তাদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার কালিশুরি ইউনিয়নের কুমারখালী বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. হুমায়ুন কবিরকে (৪৫) আটক করেছে পুলিশ ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. বশির গাজী জানান, চলমান মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে তারা নিয়মিত মাছ বাজার মনিটরিং করেন। একইভাবে শনিবার কালিশুরির কুমারখালী মাছ বাজার পরিদর্শনে যান। এ সময় তিন ব্যবসায়ীর কাছে মা ইলিশ পাওয়া গেলে তাদের আটক করা হয় এবং তাদের জরিমানার আওতায় নেওয়া হয়। এ সময় হঠাৎ স্থানীয় এক ব্যক্তি এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং মাছ ও আসামিদের নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করা হয়। তবে অভিযুক্ত মাছ ব্যবসায়ীদের আটক করা সম্ভব হয়নি।

আটক হুমায়ুন কবির কালিশুরি ইউনিয়নের ৬নং ওয়ার্ড শিবপুর গ্রামের নবী আলী সরদারের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, উপজেলা নির্বাহী অফিসার এক ব্যক্তিকে থানা হেফাজতে রেখে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই

ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসামি ছিনতাইকালে আ.লীগ নেতা আটক

আপডেট সময় ১১:৩৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩