ঢাকা ০৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কালুখালী উপজেলায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বাংলাদেশে প্রতিটি মানবতাবিরোধী অপরাধের বিচার হবে : আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের বরগুনায় নানা বাড়িতে বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী জুই র‍্যালি ও পুরস্কার বিতরণে দৌলতখানে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত আত্রাইয়ে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মৎস্য সপ্তাহ ২০২৬ পালিত

জাপার দুই মনোনয়ন প্রত্যাশীকে হত্যার হুমকি, থানায় জিডি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসন ও জামালপুর-২ (ইসলামপুর) আসনে জাতীয় পার্টির (জাপা) দুই মনোনয়ন প্রত্যাশীকে ফেসবুক লাইভে এসে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) রাতে এ ঘটনায় জামালপুর সদর থানায় চারজনের নাম উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দুই মনোনয়ন প্রত্যাশীর একজন আনোয়ার হোসেন।

তিনি জামালপুর-৫ সদর আসন থেকে দলটির মনোনয়ন প্রত্যাশী।
আরেকজন হলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।

তিনি জামালপুর-২ আসন থেকে জাপার মনোনয়ন প্রত্যাশী।
যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হলেন- জামালপুর সদর থানার লাঙ্গল জোড়া এলাকার চান মিয়ার ছেলে মো. জাকির হোসেন খান, কাজী খোকন, আকরাম হোসেন ও আব্দুল মালেক।

জিডিতে বলা হয়, অভিযুক্তরা এই দুই মনোনয়ন প্রত্যাশীর ক্ষতি করার চেষ্টায় লিপ্ত। তারা গত ১১ সেপ্টেম্বর বিকেলে জামালপুর সদর থেকে ফেসবুকে কাজী খোকন নামক একটি আইডি থেকে দুই মনোনয়ন প্রত্যাশীকে মেরে ফেলে দেওয়ার হুমকি দেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জামালপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বাংলানিউজকে বলেন, বিষয়টি নিয়ে খুব বিব্রতকর অবস্থায় রয়েছি। সামনে নির্বাচন। এখন এমন অবস্থা আমাদের জন্য অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

জিডির বিষয়টি নিশ্চিত করে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বাংলানিউজকে বলেন, রাত ৮টার দিকে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তি চার জনের নাম উল্লেখ করে হত্যার হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা বিষয়টির তদন্ত ইতিমধ্যে শুরু করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

জাপার দুই মনোনয়ন প্রত্যাশীকে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট সময় ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩